Saturday, November 27, 2021

ছাদ বাগান প্রশিক্ষণ


ছাদ বাগান প্রশিক্ষণ বেশ কিছু দিন, ঢাকার বিভিন্ন ছাদ বাগান ভিজিটের অভিজ্ঞতায় আজকের এই লেখা


আসলে ছাদ বাগান করা খুব সহজ।আগে খেয়াল করুন, চারা রোপনের পর ড্রেনেজ সিস্টেম ঠিক আছে কিনা!

পানির ইনপুট ও আউটপুট সঠিক হচ্ছে কিনা!

এখানে ভুল হলে গাছের ডাইজেস্ট প্রবলেম হয়।

এবার আসুন

পরিচর্যায়ঃ

ইকোম্যাক ২ মিলি+ মারগোসা ( নিম তৈল) ১ মিলি=১ লিঃ পানিতে মিশিয়ে স্প্রে  দিন ৭ দিন পর পর, এতে করে পোকা, মাকড় ও মিলিবাগ দমন হবে। যদি কিনা শুরুতেই এটা ব্যবহার করেন,তবে গাছ নিরাপদ। 

ট্রাইকোডার্মা পাউডার ১ লিঃ পানিতে ৫ গাঃ +সলুবোর বোরন ১ গাঃ একসাথে সকালে ভিজিয়ে বিকালে স্পে দিন ১৫ দিন পর পর স্পে দিন। এতে করে ছত্রাক দমন হবে ও ভিটামিনের চাহিদা পূরন করবে।গাছে ফলের গুটি থাকলে আটকে যাবে, ঝরে পড়বে না,পরবর্তী ১৫ দিন পর ট্রাইকোডার্মা ৫ গাঃ + চিলিটেড জিংক ১ গাঃ এক সাথে সকালে মিশিয়ে বিকালে স্পে দিন। এভাবেই ঘুরবে।

হিউমিনাল গোল্ড ১ লিঃ পানিতে ২ মিলি মিশিয়ে স্পে দিন ২০ দিন পর পর, এটা জৈব পিজিআর, জৈব উৎস হতে তৈরি, এটা গাছের বৃদ্ধিতে খুবই সহায়ক। 

মাসে ১ বার বাম্পার স্পে দিন 

এটা আপনার গাছের ঘাটতি খুজে বের করে, সেখানেই তার চাহিদা পূরন করবে,সাথে মাসে ১ বার বুস্টার টু ১ লিঃ পানিতে ১ ফোটা, পরাগায়নের সমস্যা নিয়ে আর কথা নয়। ৩ মাস পর পর গাছ প্রতি পরিমাণ মত কেঁচো সার, হাড়ের গুড়া, নিম খৈল দিন। গাছে কোন ব্যাধি আসবে না।

লেখা টি উৎসর্গ করলাম,প্রিয় সবুজ সাথী, আপনার জন্য। 

ভাল থাকবেন আপনি, ভাল থাকবে আপনার ছাদবাগান,ভাল থাকবো আমরা সবাই। কথা হবে আবার সবুজে সবুজে।

লেখক



Wednesday, November 24, 2021

ছত্রাক


 ছত্রাক 

 আছছালামু আ'লাইকুম।গাছে এইরকম হলে ২ টি বিষয়ের দিকে খেয়াল দিতে হবে। ১ নাম্বারে গাছে কি পরিমাণ ভিটামিন আছে! গাছ যাতে তাড়াতাড়ি বৃদ্ধি পায় সেই ব্যবস্থা নিতে হবে। ২ নাম্বারে গাছের কোকড়া ছাড়ানোর জন্য   ছত্রাক নাশক+মাকড় নাশক + কীটনাশক পরিমাণ মতো স্প্রে করতে হবে। 

আপনি যতই স্প্রে করেন লাভ নেই যদি গাছ বৃদ্ধির হার কমে যায়। 


গাছে ভিটামিনের অভাব পূরণ করা,ছত্রাক নাশক+মাকড় নাশক + কীটনাশক স্প্রে করার কারণঃ

 আপনি গাছে সবরকম বিষ দিয়েছেন গাছ সুস্থ কিন্তু গাছ যদি বৃদ্ধি না পায়, তাহলে আপনার গাছে ফল ধরবে কোথায়, যে ফুল থাকাকালীন গাছে কোকড়া ধরেছে ঐ ফুল গুলাতে ফল হবে না, ফল হলেও ভালো হবে না। নতুন কুশি বের হবে সেইগুলাতে সুস্থ ফুল- ফল হবে। নতুন কুশি বের করার জন্য গাছে সার/ভিটামিন  দিতে হবে।  



 ছত্রাক নাশক গাছের কোকড়া ছাড়ায়। 

মাকড় নাশক স্প্রে করা হয় যাতে মাকড়ে রোগটা আর না ছড়াতে পারে। 

কীটনাশক দেওয়া হয় যাতে অন্যান্য পোকার মাধ্যমে এই রোগটা আর না ছড়ায়। 


মোট কথা হলো স্প্রে করতে হবে আর গাছ যাতে তাড়াতাড়ি বৃদ্ধি পায় সেইদিকে খেয়াল দিতে হবে। শুকরিয়া।

Monday, October 11, 2021

ধানের আইলে সবজি চাষ




ধানের আইলে সবজি চাষ

                                        ধানের আইলে সবজি চাষ


জনসংখ্যার তুলনায় আমাদের দেশ আয়তনে অনেক ছোট আবার পারিবারিক পৃথকীকরণের কারণে প্রতি বছর চাষের জমি ভাগ হচ্ছে এবং জমির মাঝখানে গড়ে উঠছে নতুন নতুন আইল। ফলে দিন দিন আইলের পরিমাণ বাড়ছে। অনেক আগের পরিসংখ্যানে জানা যায়, বাংলাদেশের সব আইলের আয়তন এক করলে প্রায় বৃহত্তর প্রাই বগুড়া জেলার সমান হবে। 

কিন্তু এ আইলের প্রায় পুরোটাই অব্যবহূত পড়ে থাকে। কোনো উৎপাদনশীল কাজে ব্যবহূত হয় না। কাজেই খাদ্যের অভাব পূরণে এবং সবজির চাহিদা মেটাতে এসব অব্যবহূত আইল সমূহ সবজি চাষের আওতায় আনা যায়।


আইলে যেসব সবজি চাষ করা যায়: 


আইলে বিভিন্ন ধরনের সবজি চাষ করা যায়। তবে সাধারণত যে সব সবজি চাষ করা হয় তার মধ্যে উলেস্নখযোগ্য হচ্ছে শিম জাতীয় সবজি (দেশি শিম, বরবটি ইত্যাদি), ঢেঁড়শ, লাউ, পুঁইশাক, গিমা কলমি, কাঁকরোল, টমেটো, ঝিঙ্গা, চিচিঙ্গা, কুমড়া, অড়হর, সরিষা ইত্যাদি। মাঝারী উঁচু এবং উচুঁ জমির আইলে সারা বছর এ সব সবজি চাষ করা যায়। এতে মূল ফসল যেমন- ধান ফসলের কোনো ক্ষতি হয় না, বরঞ্চ লাভই হয়। বর্তমান চট্টগ্রাম , বগুড়া এবং যশোর জেলার বিভিন্ন এলাকায় জমির আইলে সবজি চাষ করা হয়। 


আইলে সবজি চাষের সময়: 


প্রধান ফসল অর্থাৎ ধান ফসল রোপণ বা বপনের সাথে মিল রেখে আইলে সবজি বপন বা রোপণ করতে হবে।আমাদের যে সব জমিতে ধান চাষ হয় সে সব জমিতে একটু ইচ্ছা করলেই খুব ভালো ভাবে সবজি চাষ করা যায়। আমাদের পরিবারের চাইহদা মেটানো সম্ভাব এই চাষ করে । নিম্নে আলোচনা করা হলো ।


 মাঝারী উঁচু এবং উঁচু জমির আইল সাধারণত সবজি চাষের জন্য নির্বাচন করতে হবে। বন্যা বা অতিবৃষ্টিতে ডুবে যায়  এমন আইল সবজি চাষের জন্য উপযুক্ত নয়। প্রথমে আইলকে পরিস্কার করে মাটি কুপিয়ে ঝুরঝুরে করে নিতে হবে। তারপর যেসব সবজি ছিটিয়ে বুনা হয় সেগুলোর বীজ আইলের উপর বপন করতে হবে। আর যেগুলো মাদায়/গর্তে রোপণ করা হয় সেগুলোর জন্য মাদা/গর্ত করতে হবে। ধানের বীজতলা তৈরির সাথে সাথে পলিব্যাগে সবজির চারা তৈরি করে নিতে হবে। জৈব ও অজৈব সার মিশিয়ে সুস্থ ও সবল চারা নির্দিষ্ট দূরত্বে রোপণ করতে হবে।


 আইলকে সব সময় আগাছামুক্ত রাখতে হবে। মাঝে মাঝে নিড়ানি দিয়ে মাটি আলগা করে নিতে হবে। এতে মাটির রস অনেকদিন ধরে এবং অধিক উৎপাদন পাওয়া সম্ভব। প্রয়োজন অনুযায়ী অনুমোদিত মাত্রায় রাসায়নিক সার ব্যবহার করতে হবে। লতা জাতীয় সবজিতে জাংলা দিতে হবে। প্রয়োজন অনুযায়ী সবজিতে সেচ না দিলে আশানুরূপ ফলন নাও হতে পারে। আইলের সবজিতে বিভিন্ন ধরনের বালাইয়ের আক্রমণ দেখা দিতে পারে। সবজির এসব বালাইকে আইপিএম এর আলোকে দমন করতে হবে অথবা ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে।সাধারণত যে সব সবজি চাষ করা যেতে পারে ফসলের আইলে লালশাক,মুলা ,লাউ ,মিষ্টি কুমড়া,চিচিঙ্গা,ঝিঙ্গা,পালন শাক,পুইশাক,ইত্যাদি।



এই চাষ করার জন্য দরকার নিজের ইচ্ছা শক্তি । কিছু সবজির বীজ বাজার থেকে ক্রয় করে বুনে বা লাগিয়ে দিলে ্হবে। আর একটু দেখ ভাল করা । আপনার ফসল ও হবে পাশাপাশি সবজি । সাধারণত বাজার থেকে ক্রয় করা সবজি সার বা ঔষধ দেওয়া থাকে কিন্তু আপনি যখন নিজে উপাদন করবেন তখন সেটা হবে অর্গার্নিক ।এখন আপনারি ইচ্ছা শক্তি।


ধন্যবাদ ভালো থাকবেন




Saturday, October 9, 2021

শিমের ফুলের স্টিক/শীষ পচা রোগ।

 শিমের ফুলের স্টিক/শীষ পচা রোগঃ

______________________________

শিমের ফুলের স্টিক/শীষ পচা রোগ।




শিমের রোগগুলোর মধ্যে শিমের ফুলের স্টিক বা শীষ পচা রোগ একটি মারাত্মক রোগ। এই রোগে অনেক সময় ফলন শূন্যের কোঠায় নেমে আসে।  বিভিন্ন ধরনের ছত্রাকনাশক দিয়েও তেমন আশানুরূপ কোন ফল পাওয়া যায় না। অনেক এলাকায় কীটনাসকের দোকানদ্বারগণও তেমন কোন সমাধান দিতে পারেন না।

এর কারন এই রোগটি সম্পর্কে তেমন কিছু জানা থাকে না। 

শিমের ফুল যখন ফুটবে  ঠিক তখন এর আক্রমণ হয়। 


লক্ষণঃ ভেজা ভেজা দেখা যায়।হাত দিলে

 আঠালো মনে হয়।চাপ দিলে রস বের হয়।পিচ্ছিল মনে হয়।


 আক্রমণের স্থানঃ স্টিক বা শীষে যেখান থেকে

 ফুল শুরু হয় ঠিক সেখান থেকে আক্রমণ করে।


সাদৃশ্যঃ ধানের শীষের নেক  ব্লাস্ট।


কারনঃ আবওহাওয়া জনিত কারন।দিনে গরম রাতে ঠান্ডা।


রোগের নামঃ 

___________

সাধারনত এনথ্রাকনোছ বলা হয়ে

 থাকে। তবে এটিকে শিমের নেক ব্লাস্ট বলা উচিৎ। তাহলে যে কেউ রোগের নাম শুনলেই চিকিৎস্যা দিতে পারবে।

কেননা এনথ্রাকনোছের ওষুধ দিলে আক্রান্ত অংশ সুস্থ্য হলেও পুনরায় আক্রমণ হয়।

কিন্তু ধানের নেক ব্লাস্ট এ ব্যবহৃত ছত্রাকনাশক দিলে এ রোগ থেকে মুক্তি পাওয়া যায়।

ধানের নেক ব্লাস্টে এমিস্টার টপ,কমবি২,  এগুলা দিলে আক্রান্ত অংশ ভাল হয় তবে পুনরায় আক্রমণ করে। শিমের ক্ষেত্রেও একই অবস্থা।


প্রতিকারঃ টেবুকোনাজল+ট্রাইফ্লক্সিস্ট্রবিন গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করলে প্রতিকার পাওয়া যায়। যেমনঃ ভেলিন,নাটিভো,বিঙ্গো ইত্যাদি।সাথে একটু কার্বান্ডাইজিম দিতে পারেন। তবে মেনকোজেব দিবেন।

ধানের নেক ব্লাস্টেও এই একই ওষুধ প্রয়োগ করবেন।




বিশেষ কথাঃ অনেকেই  নিয়মিত শিম ক্ষেতে  নাটিভো দেওয়াতে তাদের ক্ষেতে আক্রমণই হয়না। তাই তারা এই রোগ বিষয়ে জানেন-ই না।

Wednesday, October 6, 2021

জৈব সার

 জৈব সার বলতে কি বুঝো? জৈব সারের কয়েকটি উদাহরণ

জৈব সার ।


জীবিত উৎস থেকে উৎপন্ন সার কে জৈব সার বলে, আর বিশদভাবে বললে প্রাণীর বিষ্ঠা ও মূত্র বা সরাসরি ভাবে প্রাণী ও উদ্ভিদের শরীর বা শরীরের অংশ থেকে যে সার তৈরি হয় তাকে জৈব সার বলে , এর উল্টো দিকে রয়েছে খনিজ প্রদার্থ থেক তৈরি কারখানায় রাসায়নিক পদ্ধতিতে তৈরি সার যেমন কিনা বাজারে ইউরিয়া ডিএ পি পটাশ প্রভৃতি নামে পাওয়া যায় –

আমরা যে জৈব চাষ নিয়ে প্রতি নিয়ত পোস্ট গুলি করব সেটি জৈব চাষ বলতে শুধু গোবর দিয়ে নয় , গোবর সার ও গমুত্র এর সাথে আর কিছু বস্তু মিশিয়ে জীবাণুর বৃদ্ধি ঘটিয়ে কম গোবরে অধিক জমি চাষ কিভাবে হয় তা জানবো , একটি দেশী গাই যদি থাকে তবে তা দিয়ে আপনি 30 একর জমি জৈব তে চাষ করতে পারবেন , যা শুধু গোবর দিয়ে করলে 10 টি গুরুর প্রয়োজন হবে , মনে রাখতে হবে চাষ মানে জীবাণুর খেলা আমরা যা কিছুই জমিতে প্রয়োগ করি তা জীবাণু গাছের খাদ্য হিসেবএ তৈরি করে , জীবাণু গাছের খাদ্য রান্না করে গাছকে খায়াতে সহাজ্য করে , জীবাণু যত বেশি হবে গাছের বৃদ্ধি ফল তত বেশি হবে , আমরা এটাও জানি না হয়তো মাটি তে কি আছে এক কোথায় বলতে আমরা অন্ধকারে শুধু হাত ঢুকিয়ে দেই তাতে কি উঠবে জানি না ,অর্থাৎ মাটিতে সার প্রয়োগ করি না জেনে কিন্তু সেই জায়গায় কম খরচে জমিতে যত বেশি জীবাণু সারের ব্যাবহার বাড়াবেন তত বেশি ফলন বৃদ্ধি হবে আর তা আমরা বাড়িতেই প্রায় বিনা পুজিতে প্রস্তুত করতে পারবো , মনে রাখতে হবে উৎপাদিত ফসলের দাম আপনার হাতে নেই কিন্তু উৎপাদন খরচ আপনার হতে আছে , যত খরচ কমাতে পারবেন দাম কম পেলেও শেষ হাসিটা আপনি হাসবেন রাসায়নিক সার ব্যাবহার কারি কৃষক নয়, কারণ তাদের ফসলের বাজার এবং সারের দোকান দুজনেই লুটে খায় ,
জৈব সারের মধ্যে আজকে আমরা তরল জৈব সার অমৃত পানি (মিরাক্কেল/ভিটামিন ) প্রস্তুত শিখবো , মিরাক্কেল কথার সাথে আমরা চিকিত্সা ক্ষেত্রে অনেকেই জেনে থাকি যে বিজ্ঞান যেখানে হার মনে তার পরেও বেচে ফিরে তাকে বলে এটা একটি মিরাক্কেল , ঠিক এই সারের গুণ তাই যার আশা নেই তবু বেচে ফিরে ফলন দিবে সেই গাছ ও আর ফলন দেয় ।


**উপাদান –--
ক, দেশী গরুর গোবর 1 কেজি
খ, দেশী গরুর গমুত্র 1 লিটার
গ, চিটা গুড় 50 গ্রাম
ঘ ,পচা কলা 6-7 টি
ঙ, জল 10 লিটার
চ, এক কাপ ভাতের ফ্যান
ছ 50 গ্রাম বেশন
জ এক মুঠো মাটি বট বা পাকর গাছের গোড়ার
ঝ , একটি 50 লিটার ড্রাম
**তৈরির পদ্ধতি – উপরের সবটা একটা পাত্রে নিয়ে ভাল করে হাত দিয়ে মিশিয়ে নিয়ে 50 লিটারের ড্রামে ঢালুন তার পর জল ঢালুন এবং একটি লাঠি নিয়ে ভাল করে ঘেটে দিয়ে একটি অন্ধকার জায়গায় 3 দিন রেখে দিন এবং ঐ 3 দিন দিনে 3 বার একটি লাঠি দিয়ে 10 বার সোজা এবং 10 বার উল্টো করে ঘাটবেন ,
ব্যাবহার –
চতুর্থ দিনে আপনার অমৃত পানি রেডি হয়ে গেছে এবার ব্যাবহার করতে পারেন , তবে যতদিন ব্যাবহার চলাকালীন ড্রামে থাকবে ততদিন ডাল দিয়ে নিয়মিত ঘোড়াতে হবে দ্রবনটি ,
চারা গাছে ব্যাবহার করলে 1 লিটার অমৃত পানির সাথে 7-8 লিটার জল মেশবেন এবং এবং বড় গাছ হলে 1 লিটার অমৃত পানির সাথে 5-6লিটার জল মিসবেন , গাছের গড়তে দিবেন সঙ্গে গাছের গায়ে দিবেন এবং বিশেষত পাতায় দিবেন , মনে রাখবেন গাছ শুধু শিকড় দিয়ে নয় তার পাতা দিয়েও অহার গ্রহণ করে ,
কিভাবে কাজ করে এই সার---
গবরে রয়েছে অজস্র জীবাণু , বেসন এ রয়েছে রাইবোজিয়াম্ এবং চিটে গুড় ও পচা ফলে রয়েছে উদ্ভিদ ও জীবনুদের নানান খাদ্য , সেই সাথে গাছের গড়ার মাটিতে রয়েছে একধরনের উপকারী জীবাণু , 3 দিন ধরে ঐ মিশ্রণ পছতে থাকে এবং জীবাণু গুলির সংখ্যা বাড়তে থাকে , যত পছতে থাকবে তত জীবাণুর সংখ্যা বাড়তে থাকে , চতুর্থ দিনে জীবাণু দের সংখ্যা বেশি বারে এর পর আসতে আসতে কমতে থাকে ,তাই চতুর্থ দিন ব্যাবহার করলে মিশ্রণটি ভাল কাজে আসে , এর বিতর্কর উদ্ভিদের খাদ্য ও জীবাণুরা মাটিতে প্রবেশ করে মাটিতে জীবাণুর সংখ্যা বাড়িয়ে মাটি উর্বর করে এবং পাতায় খাদ্যের কাজ করে , তাই দেখা গেছে যে ঐ সর দেয়ার ফলে গাছের ফলন বেড়ে যায় ।
, ভাল লাগলে অবশ্যই পেইজ টি কে ফলো করবেন যাতে পরের পোস্ট খুব দিতেই আপনি পেয়ে যেতে পারেন এবং পোস্ট টিকে শেয়ার লাইক করবেন যাতে আমরা আরও মানুষের কাছে জৈব চাষ তুলে ধরতে পারি , আপনাদের সহযোগিতা আমদের কাজে অনুপ্ররোনা হিসেবএ কাজ করবে ।
এবং আপনাদের কোন মতামত থাকলে আমাদের এসএমএস করে জানতে পারেন ,আমরা তা সমাধানের চেষ্টা করব।

  আপনাদের কোন মতামত থাকলে আমাদের এসএমএস করে জানতে পারেন এবং তা সমাধান করার চেষ্টা আমরা করব


আরো পড়ুন সারের কাজ কি ? সার চেনার উপায়

ট্রাইকোডার্মা কি ও কাজ

Didi-Bhai-agrofarm-Equipment

ফোন- +91 77978 44240





Sunday, October 3, 2021

কাটিমন আম

ছাদ বাগান প্রশিক্ষণ ১০টি কাটিমন আম গাছ লাগান, সারাবছর আয় করুন =====≠============!==================



"কাটিমন”একটি থাই ভ্যারাইটির উন্নতমানের ১২ মাসি আম। যেটা যে কোন বারোমাসি আমের জাতের মধ্যে সেরা (স্বাদের দিক থেকে) দারুন মিষ্টি এবং আশ নেই বললেই চলে।এটি থাইল্যান্ড,ইন্দোনেশিয়া,মালায়েশিয়ায় বাণিজ্যিকভাবে চাষ করা হয়।


কাটিমন আম এর বৈশিষ্ট্যঃ


কাটিমন আম বারোমাসি জাতের আম অর্থাৎ সারা বছরই ফল দিয়ে থাকে। বছরে তিন থেকে চারবার ফল প্রদান করে থাকে। 

নভেম্বর, ফেব্রুয়ারি ও মে মাসে গাছে মুকুল আসে এবং মার্চ-এপ্রিল, মে-জুন এবং জুলাই-আগস্ট মাসে ফল আহরণের উপযোগী হয়। আম গাছের একটি থোকার মধ্যে ৫-৬ টি আম থাকে। ফল লম্বাটে (লম্বায় ১১.৩ সেমি) এবং প্রতিটি আমের গড় ওজন ৩০০-৩৫০ গ্রাম।

কাঁচা আমের ত্বক হালকা সবুজ। আর পাকলে ত্বক হয় হলুদাভ সুবজ।


এই জাতের ৪-৫ বছর বয়সী গাছ থেকে প্রতিবার ৬০-৭০টি আম আহরণ করা যায়। এছাড়াও এই জাতের একটি গাছে বছরে প্রায় ৫০ কেজি পর্যন্ত আম হয়ে থাকে। কাটিমন আম এর এক বছর বয়সী গাছে আমের মুকুল আসে।


চাষের উপযুক্ত জমিঃ মাঝারী উঁচু জমি এবং দোআঁশ মাটি কাটিমন আম চাষের জন্য উপযোগী।


বংশবিস্তারঃ বীজের বা কলমের মাধ্যমে বংশবিস্তার করা যায়। বীজ থেকে চারা উৎপাদন করলে মাতৃগাছের মতো ফল পাওয়া যায় না। তাই কলমের মাধ্যমেই এই জাতের আমের চারা উৎপাদন ও বংশবিস্তার করা উত্তম।


আম পাকার সময়ঃ মে মাস আমের মৌসুম হওয়ায় এ মাসে আমের ফলন বেশি হয়। দ্বিতীয় পর্যায়ে আগস্ট মাসে, তৃতীয় পর্যায়ে নভেম্বর এবং চতুর্থ পর্যায়ে ফেব্রুয়ারি মাসে আম পাকবে।


সম্ভাবনাঃ আমের উচ্চফলনশীল এই জাতটি বাংলাদেশের সব এলাকায় চাষ উপযোগী। কাটিমন আম থেকে সারা বছর ফুল,ফল ও পাকা আম পাওয়া যায বিধায় ভবিষ্যতে এই জাতের আমের চাষ বাড়বে। এছাড়াও বাড়ির ছাদেও কাটিমন আম চাষ করা সম্ভব।


মুকুলসহ কাটিমন আমের চারাসহ যেকোনো দেশি-বিদেশি চারার জন্য যোগাযোগ করুন-০১৭৯৭৬৮২৭৬৭ (imo+what's up)


Friday, October 1, 2021

মেটে আলু

 


মেটে আলু।


বারি মেটে আলু-১ ও বারি মেটে আলু-২


বারি মেটে আলু-১ ও বারি মেটে আলু-২ নামে দুইটি (২) জাত অবমুক্ত হয়েছে টিসিআরএসসি, বগুড়া থেকে৷ সেই সাথে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ নতুন একটি ফসল (কন্দাল) জাত এর অন্তর্ভূক্ত হলো।

মেটে আলু (মেটে আলু এছাড়া গাছ আলু, মাছ আলু, চুপরীআলু, পেস্তাআলু, লেসা আলু, মৌ আলু ইত্যাদি নামে পরিচিত) একটি প্রাচীন কন্দাল জাতীয় ফসল যা বাংলাদেশের প্রায় সব জেলাতে বসত বাড়ির আশেপাশে, বাড়ির চারদিকের বেড়ার পাশে, বড় বড় গাছের উপর এমনকি রাস্তার পাশে লাগাতে দেখা যায়। তবে দেশের কোনো কোনো এলাকায় যেমন যশোর, সাতক্ষীরা, নরসিংদী, কিশোরগন্ঞ্জসহ পাহাড়ী এলাকায় কিছু কিছু কৃষক মেটে আলু বানিজ্যিকভাবে চাষবাদ শুরু করেছে। এটি সবজী হিসাবে ব্যবহার হলেও এর পুষ্টি ও ঔষধীগুন বেশি গুরুত্বপুর্ণ। এতে রয়েছে প্রচুর পরিমান ভিটামিন, মিনারেল, আমিষ ও শর্করা। এছাড়া মেটে আলু ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম ও আয়রনের খুবই ভাল উৎস। এটি কোষ্ঠকাটিন্য নিরাময়ে সহায়তা করে এছাড়া মেটে আলু প্যারাসাইট নিরাময়, গনোরিয়া, লেপ্রোসি, টিউমার, জ্বর এবং অর্শ্বরোগ এ জ্বালাপোড়া নিরাময়ে ব্যবহৃত হয়। মেটে আলুতে ডায়োসজেনিন নামক উপাদান থাকে যা মানুষের মস্তিস্ক ও স্মৃতিশক্তি সতেজ ও কর্মক্ষম রাখতে সহায়তা করে। মহিলাদের রজো:বন্ধ থেকে উপশোম দেয় মেটে আলু । তাছাড়া এন্টিঅক্সিডেন্ট থাকায় ক্যানসার প্রতিরোধ করে। হৃদরোগ, ডায়াবেটিস, স্থুলতা, কোলন-ক্যান্সার, অন্তপ্রদাহ নিরাময়ে মেটে আলু কাজ করে বলে অনেক বিজ্ঞানী ধারনা করেন। ব্লাডসুগার (ডায়াবেটিক) নিয়ন্ত্রন ও রক্তে কোলেস্টোলের মাত্রা কমাতে এ আলু বিশেষ ভূমিকা পালন করে। বিভিন্ন দেশে মেটে আলু প্রাকৃতিক ঔষধ হিসাবে ব্যবহৃত হয়।


ধন্যবাদান্তে

Wednesday, September 29, 2021

নারিকেল গাছে ফল ঝরা সমস্যা





                                                   নারিকেল গাছে ফল ঝরা সমস্যা ।

অনেক ক্ষেত্রে ছোট অবস্থায় নারিকেল ফল ঝরে পড়তে দেখা যায়। যেসব কারণে এ সমস্যা সাধাণত দেখা যায়।


*ফলের শাখা বা থোকা দূর্বল হলে। 

*পাতা ও কচি ফলে এক ধরনের রোগের আক্রমণ। 

*পরাগায়নের অভাবে অথবা ভ্রুণ নষ্ট হলে। 

*গাছের খাবারের ঘাটতি পড়লে বিশেষ করে পটাশের অভাব ঘটলে।

*সর্বোপরি পরাগায়নে ব্যাঘাত সৃষ্টি হলে।


এসব দিকগুলো বিবচেনা করে প্রয়োজনীয় পরিচর্যা গ্রহনের মাধ্যমে এ ধরনের সমস্যা অনেকটা এড়ানো যায়।


 সংগ্রহীত কৃষি ডিপ্লোমা বই থেকে ।

পোষ্ট 

মুচি ঝরে পড়ার কারণ ও প্রতিকার।

নারিকেল মাকড়সার আক্রমণের লক্ষণ ও প্রতিকার।





জৈব কিটবিতারক

 জৈব কিটবিতারক ।




অনেকেই আমাদেরকে এসএমএস করে অনুরোধ করেছেন জৈব পদ্ধতিতে চাষ করতে গিয়ে কিটবিতারক কিভাবে তৈরি করব তাই আমরা আজকে উপরক্ত  দুটি  প্রধান কিটবিতারক এর প্রস্তুতি আলোচনা করব , জৈব চাষ মনে শুধু জৈব খাব সেটা নয় চাষে যত পরিমাণ দেশীও বীজ এবং জৈব সার ও কিট বিতারক এর ব্যাবহার করব 2 বছর কষ্ট হলেও লস হবে না কিন্তু পরবর্তী সময়ে দেশীও সংরক্ষিত বীজে হাইব্রিড বীজএর তুলনায় ফলন বেশি হবে , মনে রাখতে হবে উত্পাদিত ফসলের দাম আমাদের হতে নেই ঠিকই কিন্তু উৎপাদন  খরচ কিন্তু আমাদের হাতেই  রয়েছে সেটাও যদি সারের দোকানে দিয়ে দেই তাহলে কৃষক কি পাবে ? শুষে নিয়ে গেল তো সবাই মাঝে পরে থাকলো রোদে পুড়ে ছাই হওয়া কৃষক এর পিঠ আর পরিবারের অসুমপূর্ণ আশা গুলো , তাই দুটো  বছর কষ্ট একটু করবেন শেষ হাসিটা আপনারাই হাসবেন , 

আমরা ধাপে ধাপে জৈব চাষের সমস্ত কিছু পোস্ট করব আপনার শুধু আমদের পাশে থাকবেন লাইক শেয়ার করবেন কারণ আমাদেরকে অসংখ্য মানুষের কাছে পৌছতে হবে শুধু কয়েকজন দিয়ে জৈব বিপ্লব সম্ভব নয় । 

1/নিমাস্ত্র প্রস্তুতি করার উপকরন --


ক, নিমপাতা থেত  5 কেজি (দেশী বা খাওয়া নিম পাতা দিয়ে করার চেষ্টা    করবেন ফল ভাল পাবেন )


খ , গোবর 2 কেজি 


গ , গমুত্র 5 লিটার 


ঘ , অক্তই মাটির হারি বা প্লাস্টিক এর ড্রাম (লোহা , বা অ্যালুমিনিয়াম ব্যাবহার করবেন না )


আমরা এখানে একটি পরিমাণ বললাম আপনার আপনাদের প্রয়োজন অনুসারে রেসিও মিলিয়ে প্রস্তুত করবেন । 


***মিশ্রণ তৈরি ---


প্রথমে নিমপাতা গুলুকে ভাল করে থেত করে নিবেন এবং তার সাথে গমুত্র এবং গোবর ভাল করে মিশ্রণ করে নিয়ে হারি বা ড্রামে ভরে মুখটি একটি কাপড় দিয়ে বেধে নিয়ে 24 ঘণ্টা একটি ছায়া জায়গায় রেখে দিবেন । এর পর 24 ঘণ্টা পর হয়ে গেলে মিশ্রণটিকে একটি কাপড় দিয়ে ছেকে নিয়ে ছিবরে গুলিকে ফেলে দিয়ে রস গুলির কে একটি যারে ভরে রাখতে পারেন। 


**ব্যাবহার--

 

তখন প্রয়োগ করেন তবে তার সাথে 100 লিটার জল মিশয়ে 3 বিঘা জমিতে ব্যাবহার করতে পারবেন অর্থাৎ প্রতি লিটার জলের সাথে 50 গ্রাম দ্রবনের মিশ্রণ দিয়ে স্প্রে করবেন জমিতে,  


*উপকারিতা—


আপনার ঐ নিমাস্ত্র দয়ে পোকা বা বিভিন্ন শোসক পোকা তাড়ানোর কাজে ব্যাবহার করতে পারেন , 


2/ ব্রম্মাস্ত্র প্রস্তুতি উপকরন –


ক, নিমপাতা 3 কেজি


খ, আতা ফল পাতা 2 কেজি 


গ,ডালিম পাতা 2 কেজি 


ঘ,পেয়ারা পাতা 2 কেজি 


ঙ,গমুত্র 10 লিটার 


চ, একটি  ভাল মাটির হাড়ি 


আমরা এখানে একটি পরিমাণ বললাম আপনার আপনাদের প্রয়োজন অনুসারে রেসিও মিলিয়ে প্রস্তুত করবেন । 


প্রস্তুতি –


সমস্ত পাতা গুলোকে আগে থেত করে নিতে হবে তার পর সেগুলিকে গমুত্রয়ের সাথে হাড়িত  দিয়ে কিছু সময় আনতর মোট 5 বার ফুটিয়ে দ্রবনের পরিমাণ অর্ধেক হয়ে গেলে নামিয়ে নিয়ে মুক্তি একটি কাপড়ের টুকরো দিয়ে বেধে নিয়ে 24 ঘণ্টা ছায়া জায়গায় রেখে দিয়ে তার পর ছোবড়া গুলোকে ছেকে ফেলে দিয়ে বোতলে ভরে রাখতে পারেন , এবং প্রয়োজন অনুসারে ব্যাবহার করতে পারেন,এটি 6 মাস পর্যন্ত রেখে ব্যাবহার করতে পারবেন , 


ব্যাবহার ---

প্রতি লিটার জলের সাথে  ব্রম্মাস্ত্র 25 গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে 

উপকারিতা –রস শোষক পোকা , ফল ও শুটি ছিদ্র করি পোকা নিয়ন্ত্রণের জন্যে ব্যাবহার করা হয় ,


মনে রাখবেন এতে কিন্তু পোকা মরবে না , পোকা আসবে না তার জন্যে ব্যাবহার করা হছে কারণ চাষে উপকারী এবং অপকারী দুই ধরনের পোকাই থাকে , কিন্তু রাসায়নিক কিট নাশক দিলে সবই মারা যায় ফলে পরাগ মিলন ঘটে কম তাই উত্পাদন কমে যায় সেই সাথে আমরা বিষাক্ত সবজি খেয়ে নিজের পরিবারের রোগ ডেকে এনে য ইনকম করেছি তার 40%টাকা ডাক্তার নিয়ে নেয় কিন্তু জৈব করলে আপনার খরচ কম হয়ে লাভের 100 শতাংশ টাকায় থেক যবে পকেটে । 


ভাল লাগলে অবশ্যই পেইজ টি কে ফলো করবেন যাতে পরের পোস্ট খুব দিতেই আপনি পেয়ে যেতে পারেন  এবং পোস্ট টিকে শেয়ার লাইক করবেন যাতে আমরা আরও  মানুষের কাছে জৈব চাষ তুলে ধরতে পারি এবং ভবিষ্যত প্রজন্মকে একটি সুস্থ থাকার প্রধান বিষয় বিসমুক্ত খাদ্য তৈরির পরিবেশ দিয়ে যেতে পারি  , আপনাদের সহযোগিতা আমদের কাজে অনুপ্ররোনা হিসেবএ কাজ করবে ।     


  আপনাদের কোন মতামত থাকলে আমাদের এসএমএস করে জানতে পারেন এবং তা সমাধান করার চেষ্টা আমরা করব

Didi-Bhai-agrofarm-Equipment

ফোন- +91 77978 44240








Tuesday, September 28, 2021

কলা চাষে সাফল্যের কিছু উপায়


কলা চাষে সাফল্যের কিছু উপায়।
                                                         

                                                      কলা চাষে সাফল্যের কিছু উপায়।


১) প্রথমেই জমির পরজীবি নেমাটোড মারার জন্য আমার নেমাটোড নিয়ে লেখা পোস্টের সবচেয়ে ভালো উপায় অনুসরণ করুন।  


২) অন্যের জমি থেকে যেন জল জমিতে না ঢোকে।   নিজের জমিতেও যেন জল না জমে অর্থাৎ জল নিকাশির ভালো ব্যবস্থা রাখতে হবে। 

 

৩) অন্য জমিতে ব্যবহৃত কৃষি যন্ত্রপাতি কলার জমিতে ব্যবহার করবেন না অর্থাৎ কলার জমির দা, কাস্তে, কোদাল অন্য জমিতে ব্যবহার করা চলবে না।  


৪) কলার চারা অবশ্যই নামীদামী কোম্পানির কাছথেকে কিনবেন।  ভুলেও অন্যের জমি থেকে বা সস্তার চারা কিনবেন না।  আসল কথা হচ্ছে জীবাণুমুক্ত চারা জোগাড় করতে হবে।  


৫) রোগাক্রান্ত না হলে কলা ছাড়া কোনও কিছুই জমির বাইরে যাবে  না।  মালচিং হিসাবে ব্যবহার করুন। 


৬) কলা গাছের দূরত্ব তাপমাত্রা ও আর্দ্রতার উপর নির্ভরশীল।  আমার নুয়াপাড়া জেলায়  আবহাওয়া বর্ষাকাল ছাড়া সবসময় শুষ্ক হওয়ায় দূরত্ব ৫ ফিট। বাঁকুড়ার ক্ষেত্রে এটা ৫.৫-৬ ফিট এবং গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের জন্য ৮.৫-৯ ফিট হওয়া উচিত।  বেশি আর্দ্র আবহাওয়ায় ছত্রাকের আক্রমণ কম করার জন্য দূরত্ব বেশি রাখা উচিত।  বাঁকুড়ার ক্ষেত্রে জমিতে নূন্যতম আর্দ্রতা বজায় রাখা ও তাপমাত্রা কম করে মাইক্রো ক্লাইমেট তৈরির জন্য ৫.৫ ফিট।  


৭) কলা চাষের একটা বড়ো খরচ হচ্ছে চারা মারা।  চারা যতো ছোট থাকতে মারবেন ততো ভালো কারন চারাকে বড়ো গাছ খাবার সাপ্লাই করে।  চারা মারার জন্য বিশেষভাবে তৈরি টুলস ব্যবহার করা খুব কার্যকরী এবং খরচ খুব কম করে দেয়।  


৮) কলা গাছের একটাই মাত্র চারা রাখতে হয় এবং সেটা কলায় ফল আসার সময়।  কলা গাছ যেদিকে হেলে আছে তার বিপরীত দিকের চারা রাখা সবচেয়ে ভালো।  

চারার পাতা অবশ্যই তরবারির মতো সূচালো হতে হবে,  গোল নয় --- যে চারার পাতা সূচালো সে বড়ো গাছ থেকে বেশি খাবার পাচ্ছে।  


৯) কলার মোচা কাটা একটা বড়ো ব্যাপার।  একদম নিচের যে দুই ছড়া কলা হতে পারতো সেটা সমেত যতো তাড়াতাড়ি সম্ভব কাটবেন।  তাহলে বাদবাকি কলার ওজন বেশি হবে অর্থাৎ কলা বড়ো হবে।  


১০) কলা কাটার পরে গাছকে নিচ থেকে কেটে ফেলবেন না।  পুরো খাড়া রেখে দেবেন  এবং একদম উপরের দিক থেকে পাতা সমেত কাটবেন।  গাছ এইভাবে রাখলে অন্য গাছটাকে প্রায় ৬০% নিউট্রিয়েন্ট সাপ্লাই করে।  


১১) কলা গাছ একা থাকা পছন্দ করে না।  তাই শুধুমাত্র জমির আল বা মাত্র একটা লাইন বরাবর লাগাবেন না।  আয়তকার পদ্ধতি অর্থাৎ একের পর এক লাইন সিস্টেম ব্যবহার করুন।


ধন্যবাদ সবাইকে


Sunday, September 26, 2021

স্পিরুলিনার উপকারিতা


স্পিরুলিনার উপকারিতা

স্পিরুলিনার উপকারিতা


১. স্তন ক্যান্সারঃ স্পিরুলিনা ক্যান্সার হওয়া থেকে শরীরকে রক্ষা করে। স্পিরুলিনার নীল-সবুজ রঙ এটা ক্যান্সারের কোষ ধ্বংস করতে সক্ষম হয়।স্পিরুলিনা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট "সেলেনিয়াম" সমৃদ্ধ। গবেষণায় দেখা গেছে স্পিরুলিনা স্তন ক্যান্সার চিকিৎসায় সফলভাবে কার্যকরী হয়েছে।


২. বাত প্রতিরোধঃ স্পিরুলিনা প্রকৃতি বিরোধী প্রদাহ এবং বাত রোগীদের জন্য অত্যন্ত উপকারী। এর অতিরিক্ত পুষ্টি পেতে রস, পাস্তা, সালাদ, রুটি আকারে আপনার খাদ্যের সাথে মিশিয়ে খেতে পারেন যা আপনাকে দেবে বাড়তি স্বাদ ও পুষ্টি ৷


৩. চোখের সমস্যাঃ স্পিরুলিনা যে কোন ধরণের ক্ষতি থেকে চোখকে রক্ষা করে। যা ম্যাঙ্গানিজের উত্তম উৎস উচ্চ পরিমাণে দশ গুণ বেশি ভিটামিন রয়েছে।এটি ছানির পতন এবং মাচুলার মত চক্ষু রোগ ভাল করে শক্তিশালী এবং পুষ্টিকর করে তোলে।


৪. হজমশক্তি বৃদ্ধিঃ এটি কোলাই এবং চান্দিদার মত ক্ষতিকর ব্যাকটেরিয়ার বৃদ্ধি দমন করে । স্পিরুলিনা পাচনতন্ত্র এর মধ্যে lactobacillus এবং bifidobacteria মত ভাল ব্যাকটেরিয়া তৈরী করে। তাই এটা পুষ্টি শোষণ করে শরীরের ক্ষমতা বৃদ্ধি করে হজম শক্তি বাড়ায়।


৫. কিডনি সমস্যাঃ স্পিরুলিনার ক্লোরোফিল একটি উচ্চ ঘনত্ব সম্পন্ন এবং সেরা প্রাকৃতিক detoxifiers। এটা কিডনি থেকে ভারী ধাতু, ক্ষতিকারক রশ্মি, এবং দূষণকারী পদার্থ মুছে নিয়ে কিডনিকে বিষাক্ততার হাত থেকে বাঁচায় ৷


৬. ডায়াবেটিস প্রতিরোধঃ স্পিরুলিনার মধ্যে অ্যামিনো অ্যাসিড, ভিটামিন, খনিজ পদার্থ রয়েছে যা ডায়াবেটিস কমাতে সাহায্য করে ৷ এটি ডায়াবেটিকসের মধ্যে লিপিড মাত্রা উন্নত করতে সাহায্য করে।


৭.রোগপ্রতিরোধঃ স্পিরুলিনা একটি চমৎকার আক্রমণ বিরোধী সহায়তাকারী পদার্থ । স্পিরুলিনার মধ্যে পলিস্যাকারাইড উপস্থিতি যার ফলে রোগ এর বিভিন্ন বাধা, ইমিউন সিস্টেম উন্নত করার জন্য সুনাম রয়েছে।


৮.ওজন কমাতেঃ স্পিরুলিনাতে বিশেষ ধরনের প্রোটিন আছে যা ক্ষুধা কম রাখে এবং শরীরের স্তূপাকার চর্বিকে নিরাময় করে। তাই এটা ব্যায়ামকারীর জন্য মিলিত কোন ওজন কমানোর খাদ্যের মধ্যে একটি অতি গুরুত্বপূর্ণ খাবার।

ধন্যবাদ সবাইকে


Last post

ড্রাগন ফলের পরিচয়

  উৎপত্তি ও ভৌগলিক বিস্তৃতিসহ ড্রাগন ফলের পরিচয়     " ড্রাগন ফল " বা ড্রাগন ফ্রুট অসমৃদ্ধ এবং বিশেষ রূপের ফল , য...